আসুন আমরা সবাই নিঃস্বার্থভাবে মানবতার সেবায় এগিয়ে আসি। শীতার্তদের উষ্ণতার আকুতিতে সাড়া দেওয়ার সময় এখনই। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক বিত্তবান ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। আসুন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে যার অবস্থান থেকে শীতার্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই। এতে শীতার্তরা একটু হলেও উষ্ণতা পাবে, তারা ভালো থাকবে।
আজ রবিবার বেলা ১২টায়,১০নং ওয়ার্ডের কাউন্সিলর রশিদা খাতুন এর উদ্যোগে
১০নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ে সামনে ৫০০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার বিধায়ক ও ডেপুটি স্পিকার ডঃ আশিস ব্যানার্জি,রামপুরহাট পৌরসভার পৌরোপতি সৌমেন ভকত, উপ পৌরোপতি সুব্রত মাহারা, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অর্ণব গাঙ্গুলী,INTTUC এর শহর সভাপতি আব্দুর রেকিব, সংখ্যালঘুর শহর সভাপতি হাসান হাবিব,তৃণমূল যুব সভাপতি রাজীব শেখ,শুভদীপ মন্ডল,সহ আরো অনেকে।ডেপুটি স্পিকার ডঃ আশিস ব্যানার্জির বক্তব্যে বলেন, প্রত্যেক বছর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর রশিদা খাতুন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় ।এইটা ঠিকই যার যেটুকু সমর্থ্য দিয়ে গরীব মানুষের পাশে দাঁড়ায়, শীত বস্ত্র দিলে তারা উপকৃত হবে জন্যই এই অনুষ্ঠান






