প্রীতম দাস :-রামপুরহাট
রামপুরহাট থানার অন্তর্গত দোখলবাটি মোরে প্লাস্টিকের জারে বোমা উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানা ও মাড়গ্রাম থানার বর্ডারের কাছে দোখল বাটী মন্ডলপাড়া মোড়ের সাঁকোর নিচে। পুলিশ সূত্রে জানা যায় গতকাল গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে আনুমানিক চার থেকে পাঁচটি বোমা। কে বা কারা রেখে গেছে এখনো জানা যায়নি। তবে গ্রামের মোরের মাথার মধ্যে বোমা গুলি উদ্ধার হওয়ার কারণে কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে।






