প্রীতম দাস রামপুরহাট :-
সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক কুখ্যাত মোটর সাইকেল চোরা কারবাড়ির মূল পান্ডা।
ধৃতের নাম মিঠুন মণ্ডল। ঝনঝনিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি চুরি যাওয়া মোটরসাইকেল। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোটরসাইকেল দু’টির মধ্যে একটি সাদা ও অন্যটি লাল রঙের আরটিআর মোটরসাইকেল।
দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট থানা এলাকায় একের পর এক মোটরসাইকেল চুরির অভিযোগ জমা পড়ছিল। বিশেষ করে ব্রিজ সংলগ্ন এলাকা ও আশপাশের জনবহুল অঞ্চলে রাতের অন্ধকারে বাইক চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছিলেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে, কিছু জন ব্যক্তি চুরি করা মোটরসাইকেল নিয়ে ঝনঝনিয়া ব্রিজের আশেপাশে ঘোরাফেরা করছে বেশ কিছু চোরা কারবারি।
খবর পেয়েই তৎপরতা বাড়ায় পুলিশ। পরিকল্পনা করে এলাকায় অভিযান চালানো হয়।পুলিশ যাওয়া মাত্রই ৪ ৪ থেকে ৫ জন দুষ্কৃতী পালিয়ে যায়।এবং একজন কে ধরতে সক্ষম হয় পুলিশ। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে অসংলগ্ন কথাবার্তা বলে সে। এরপর তল্লাশি চালাতেই তার দখল থেকে উদ্ধার হয় দুটি আরটিআর মোটরসাইকেল। প্রাথমিক জেরায় ধৃত বাইক চুরির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের গ্রেপ্তারে এলাকায় স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়






