কার্তিক ভান্ডারী কীর্ণাহার :-
রাজ্য সরকারের প্রকল্প অপারেশন প্রাপ্তির সাফল্য কীর্ণাহার থানার পুলিশের।
হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল উদ্ধার করল কীর্ণাহার থানার পুলিশ।
বিগত কয়েক মাসে কীর্ণাহার থানার এলাকার বিভিন্ন মানুষের মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মোবাইল হারিয়ে যাওয়ার পর মোবাইলের মালিকরা কীর্ণাহার থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। কীর্ণাহার থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হলো কীর্ণাহার থানার পুলিশের তরফে।কীর্ণাহার থানার ওসি অমিতাভ পালের নেতৃত্বে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয় মোবাইল মালিকদের হাতে।কীর্ণাহার থানার পুলিশের তরফে সতর্ক করা হয়েছে মোবাইল ফোন মালিকদের যাতে তারা কোনরকম কোন অপ্রিতিকর ঘটনার সাথে কোনদিন জড়িয়ে না পড়ে। কোথাও কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে বলা হয়েছে।কীর্ণাহার থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু বৈশিষ্টজনেরা।






