---Advertisement---

১৬ তারিখে অনেকের নাম বাদ থাকতে পারে, ঘাবড়াবেন না, আমরা আন্দোলন করে নাম তোলাব : অনুব্রত

By Pritam Das

Updated on:

---Advertisement---

১৬ তারিখে অনেকের নাম বাদ থাকতে পারে, ঘাবড়াবেন না, আমরা আন্দোলন করে নাম তোলাব : অনুব্রত

নলহাটি: “এস আই আর এন আর সি করে কিছুই করতে পারবে না। বিজেপি ভেবেছিলে, বাংলা থেকে ২ কোটি ভোটার বাদ দিয়ে মমতাকে হারিয়ে দেবে। পারবে না। পশ্চিমবাংলায় এটা সম্ভব না। কারণ সবারই ২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে। এখানে কোন বাংলাদেশি নেই কোন রোহিঙ্গা নেই”- তার পুরনো ফর্মে এভাবেই নলহাটি দুই ব্লকের কাঁটা গড়িয়া মোড় থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপশালী অনুব্রত মণ্ডল।।
এদিন তিনি বলেন, মমতা ব্যানার্জি ২৩০ আসন নিয়ে ২৬ শে আবার ফিরবেন। এই সভায় উপস্থিত ছিলেন নলহাটি বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং হাসন বিধায়ক ডক্টর অশোক চট্টোপাধ্যায় জেলা তৃণমূল সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য প্রমূখ।
সভা মঞ্চ থেকে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, তোমরা আসামে ৫ লক্ষ মুসলিম ও ১৯ লক্ষ হিন্দুকে জেলে পাঠিয়েছো। এটা বাংলা। এখানে সবাইকে জেলে পাঠিয়ে ভোটে জিতে যাবে ভাবলে মূর্খের স্বর্গে বাস করছো।
বৃহস্পতিবার এই সভার শুরুতেই অনুব্রত মণ্ডল অঞ্চল সভাপতিদের কাছ থেকে ভোটার তালিকা মিলিয়ে কতজন এলাকাবাসী এসআইআর ফরম ফিলাপ করেছে তার হিসাব নিলেন বুথ সভাপতি দের কাছ থেকে। একজন দক্ষ সংগঠক হিসাবে তিনি জল মেপে নিলেন পুকুরে নামার আগে। অধিকাংশ বুধের হিসেবে দেখা গেল প্রায় ৯০ শতাংশের বেশি মানুষ পেশার ফরম ফিলাপ করেছে। তিনি খোঁজ নিলেন কজন ফরম ফিলাপ করেনি এবং তারা কোথায় আছে। এস আই আর কাজের নিরিখে নলহাটি ২ জেলায় প্রথম হতে পারে বলে দাবি করেন অনুব্রত।

---Advertisement---

Leave a Comment