---Advertisement---

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল আইএসএফ ? কে লড়ছেন তৃণমূলের বিরুদ্ধে দেখুন

By Sumon Pal

Published on:

---Advertisement---

আইএসএফের কেন্দ্রীয় কার্যালয় ফুরফুরা শরিফ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হল। তবে ডায়মন্ড হারবারে খোদ নওশাদ সিদ্দিকীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা থাকলেও সেখানে মজনু লস্করের নাম সামনে এনেছে দল। তিনি পেশায় আইনজীবী।

যে কোনো ট্রাইবুনাল কেস করেন তিনি। নওশাদ সিদ্দিকীর আদালতের কেস গুলো সওয়াল করেন মজনু লস্কর। এমনটাই জানা গেছে। আইএসএফের টিকিটে যাদবপুর থেকে সিপিএমের সৃজন ভট্টাচার্য ও তৃণমূলের সায়নী ঘোষের বিরুদ্ধে লড়বেন নূর আলম খান। তিনিও পেশায় আইনজীবী।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাট কেন্দ্রে লড়বেন ডঃ মোজাম্মেল হক। আইএসএফের টিকিটে উলুবেড়িয়াতে লড়ছেন মফিকুল ইসলাম, ব্যারাকপুরে লড়ছেন জামিল হোসেন।

---Advertisement---

Leave a Comment