---Advertisement---

নির্বাচনের আগেই উত্তপ্ত নানুর,পাতিসরা গ্ৰামে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত একাধিক

By Pritam Das

Updated on:

---Advertisement---

কার্তিক ভান্ডারী নানুর:-

নানুরের থুপসাড়া অঞ্চলের পাতিসারা গ্রামে শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হল রাসবিহারী সর্দার নামে এক তৃণমূল কর্মীর, তিনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন বলেও জানা যাচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার ওই গ্রামে নবান্ন উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উৎসবকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে পুরনো বিরোধ আরও ঘনীভূত হয় বলে অনুমান। শুক্রবার রাতেই দু’পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয়ে সংঘর্ষের রূপ নেয়। রীতিমতো লাঠি-রড ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। সংঘর্ষে গুরুতর জখম হন রাসবিহারী সর্দার। তাঁকে উদ্ধার করে মঙ্গলকোট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। আহতরা ও ঐ হাসপাতালেই চিকিৎসাধীন বলে জানা গেছে।

তবে দুই পক্ষই শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে নানুর থানার পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনীও।

---Advertisement---

Leave a Comment