---Advertisement---

ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই শিশুর, আহত আরও দুই

By Pritam Das

Updated on:

---Advertisement---

ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই শিশুর, আহত আরও দুই
মুরারই : ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই শিশুর। ঘটনার জেরে আহত আরও দুই শিশু। বাড়ি বীরভূমের মুরারইয়ের পলসা গ্রামে। আজ বৃহস্পতিবার দুই শিশুর মৃতদেহ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ময়না তদন্তর পর বাড়ি নিয়ে আসা হয়েছে। মৃত দুই শিশুর নাম যথাক্রমে আরিয়ান শেখ (৭) ও আসলিমা খাতুন (৯)।
জানা গেছে, ১০ ডিসেম্বর অর্থাৎ বুধবার মুরারই এক নম্বর ব্লকের পলসা গ্রামে, ধান বোঝাঈ এক ট্রাক্টর পথের ধারে দেওয়ালে ধাক্কা মারে এবং তার ফলে দেওয়াল ধ্বসে তার তলায় চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর। আরেকজন শিশুর মৃত্যু হয় হাসপাতাল যাওয়ার পথে। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের পর আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর নাগাদ দেহ ফিরে আসে পলসা গ্রামে। জানা গিয়েছে, মৃত দুই শিশু একই পরিবারের কাকাতো ভাই বোন। আসলিমার বাবা আশরাফুল সেখ এবং আরিয়ানের বাবা রেজাউল সেখ দুই ভাই। তারা রঙের মিস্ত্রি। আশরাফুল সেখ বলেন, আমার মেয়ে অন্যদের সাথে গ্রামেরই একটি বাড়িতে টিউশন পড়তে গেছিলো। পড়ার শেষে সেই বাড়িতেই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরো দুজন আহত হয়েছে দুই শিশু। এদিন তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে।

---Advertisement---

Leave a Comment