---Advertisement---

রামপুরহাটে টোটো চালকদের ধর্মঘট ও ডেপুটেশন, ২৩ ডিসেম্বর সম্পূর্ণ টোটো বন্ধের ডাক।

By Pritam Das

Published on:

---Advertisement---

প্রীতম দাস রামপুরহাট :-

বীরভূমের রামপুরহাটে টোটো চালকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শনিবার সকাল এগারোটা নাগাদ শহরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে পাঁচ মাথার মোড় হয়ে এসডি অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হন টোটো চালকেরা।

এরপর টোটো চালকদের একটি প্রতিনিধিদল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। চালকদের পক্ষ থেকে জানানো হয়, সাত দফা দাবিকে সামনে রেখে এই আন্দোলন। তাঁদের অভিযোগ, রাজ্যের পরিবহন দপ্তরের গত ৮ অক্টোবরের নির্দেশিকা কার্যকর হলে সাধারণ মানুষের চলাচল ও টোটো চালকদের জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে।https://youtu.be/Tqz3iV_cQXI?si=b_vwE0jR-NlAjbIT

এদিন চালকেরা স্পষ্ট জানিয়ে দেন, ওই নির্দেশিকা বাতিল না হলে আগামী ২৩ ডিসেম্বর রামপুরহাট শহরে সম্পূর্ণ টোটো ধর্মঘট পালন করা হবে। পাশাপাশি টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কোনও শোরুম বা মধ্যস্থতাকারী ছাড়া, অতিরিক্ত টাকা না নিয়ে স্বচ্ছভাবে করার দাবিও তোলেন তাঁরা।

---Advertisement---

Leave a Comment