ভিক্টর শেখ ময়ূরেশ্বর :-
বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রচন্দ্রপুর গ্রামে রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ১০০টি পরিবার জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এদিন এক যোগদান কর্মসূচির মাধ্যমে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ময়ূরেশ্বর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন প্রার্থী সৈয়দ কাশাফাদ্দোজা।
কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, এলাকার বহু মানুষ তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। নবাগতদের দলে স্বাগত জানিয়ে সৈয়দ কাশাফাদ্দোজা বলেন, মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
অন্যদিকে, যোগদানকারী পরিবারের সদস্যদের দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন কমে এসেছে। সেই কারণেই তাঁরা তৃণমূল ছেড়ে একযোগে জাতীয় কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, যোগদানকারীদের এই দাবিগুলি তাঁদের নিজস্ব বক্তব্য; এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






